কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সন্তান এবং সাংবাদিক রনী আহম্মেদের ছোট ভাই জুয়েল খান (৪১) আর নেই— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল খান বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জানাজার নামাজ শেষে নিজ গ্রাম পূর্বপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।