শেখ কামরুজ্জামান (রানা) |
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি, প্রখ্যাত সাংবাদিক এইচএম কামাল হোসেন শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, যার মধ্যে শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা অন্যতম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কোটালীপাড়া প্রেসক্লাব এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। শনিবার স্থানীয় কুরপালা মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে তিনি পারিবারিক কবরস্থানে সমাহিত হন।
এইচএম কামাল হোসেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।