মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে ও পাইওনিয়ার ক্রিকেট দলের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সেক্রেটারি এম. কোরাইশী মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুদ্ধু, আইডিয়াল ক্রিকেট গার্ডের পরিচালক ফানিসুর রহমান, পরিচালক মো. সালাউদ্দিন রিজনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে পাইওনিয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে কোয়েল, রকি, শিশির, সজিব ও রাজুসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে পাইওনিয়ার ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
ক্রীড়াঙ্গনের মানুষদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।