মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ফজলুর রহমান সাঈদ-কে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের জাতাইর পাগলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ৮ নম্বর আওলাই ইউনিয়ন শাখা। গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুর হোসেন আকন্দ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম এবং সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। এসময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।