ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৮ অক্টোবর) রাতে ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম টেংগারগাঁও ও বড়গল্লা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মামলা নং-১১(১০)২০২৫ এর আসামী সুজন মিয়া (পিতা-সাজুর রহমান, সাং-টেংগারগাঁও, ছাতক পৌরসভা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ) এবং সিআর-৫৬৮/২৪(ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. আনফর রাজা (পিতা-কুলবুর রাজা, সাং-বড়গল্লা) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, “ছাতক থানায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।”