মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল-কে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে হৃদয়ে-৮৩ (এসএসসি-১৯৮৩ ব্যাচ)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌরসভার হলরুমে ব্যাচের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি হৃদয়ে-৮৩ ব্যাচের এমন উদ্যোগের প্রশংসা করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে-৮৩ ব্যাচের সভাপতি মানিক রাইহান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচের সদস্য হাসিব উদ্দিন, আজিজুর আলম সিদ্দিকী টুটুল, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় হৃদয়ে-৮৩ ব্যাচের পক্ষ থেকে নবনির্বাচিত এমপির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
আয়োজনটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। শেষে সভাপতি মোঃ মানিক রাইহান সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন।