মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম মিলি কায়কোবাদকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
২৩ ফেব্রুয়ারি (২০২৬) কুড়িগ্রামে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তারা মিলি কায়কোবাদকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপযুক্ত প্রার্থী হিসেবে দেখতে চান।
নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় উপস্থিতি, ব্যক্তিগত ঝুঁকি ও পারিবারিক চাপ উপেক্ষা করে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকা এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি তৃণমূল নারী নেত্রীদের সংগঠিত করতেও ভূমিকা রেখেছেন।
করোনাকালীন সময়ে অসহায় ও দুস্থ নারীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও সামাজিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন বলেও জানান সমর্থকরা। স্থানীয়ভাবে মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে বলে মত প্রকাশ করেন তারা।
এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় প্রশাসনিক চাপ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগও তুলে ধরেন নেতাকর্মীরা। তাদের ভাষ্য, নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের প্রতি তার আনুগত্য ও নেতৃত্বগুণ অব্যাহত ছিল।
কুড়িগ্রামের সাধারণ জনগণের একটি অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও সাংগঠনিক অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে মনোনয়ন দেওয়া হোক।
সমর্থকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হলে তা দল ও জেলার রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করবে।