মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্কাউট।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কাউট আন্দোলনের গুরুত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা কাব লিডার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা স্কাউটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু এবং সাবেক উপজেলা কাবলিডার কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব স্কাউট (বিপি) দিবস স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হয়।