মোঃ আবদুল্লাহ আল-মামুন |
নবগঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন আহমেদ-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
কক্সবাজারের ভূমিপুত্র হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে তিনি ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তাঁর নেতৃত্বে কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সালাহউদ্দিন আহমেদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং কক্সবাজারসহ সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য কামনা করে সর্বস্তরের জনগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।