ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় পানিতে ডুবে আবদুর রহমান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মামুন চৌধুরীর পুত্র আবদুর রহমান বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করতে গিয়ে তার লাশ পান। দ্রুত তাকে পটিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানা জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।
স্থানীয়রা শিশুর মৃত্যুকে গভীর শোকের সাথে স্মরণ করছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুকুর এলাকায় শিশুদের নিরাপত্তা বিষয়ক সতর্কতা অবলম্বনের জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।