এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন।

গতকাল শনিবার বিকেলে কটিয়াদীতে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক এ.এস.এম হামিদ হাসানের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (শফিক), দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল, নির্বাহী সদস্য মোঃ কাইয়ুম হাসান, এফ.এম আব্বাস উদ্দিন, সাব্বির হোসেন, সদস্য রুমা আক্তার, নুসরাত জাহান লাবণ্য ও কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান এবং কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।