মোঃ শফিকুল ইসলাম তুহিন |
লামা উপজেলা,বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন লামা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আমির হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বলে দাবি করেন।
মোহাম্মদ আমির হোসেন বলেন, এলাকাবাসীর উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, “আমি যদি এলাকাবাসীর সমর্থন ও ভালোবাসা পাই, তাহলে উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
আসন্ন নির্বাচনে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।