মোঃ ইলিয়াছ খান |
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে রামকান্তপুর গ্রামের একটি মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১২ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের মধ্যে তর্ক ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হলে উত্তেজনা আরও বাড়ে।
একপর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ৬টি বসতবাড়িতে ভাঙচুর করা হয়।
হামলায় মোঃ ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কাজী (৫০), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদার (২২) সহ অন্তত ১১ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, সহিংসতার খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া