এ.কে পলাশ |
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দুটি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও তিনি বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা হিসেবে পরিচিত।
আসনভিত্তিক বেসরকারি ফলাফল অনুযায়ী—

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) – ১,৪০,৩০৫ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহালুল (জামায়াত) – ৯০,৪৯৯ ভোট।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস): বিজয়ী অধ্যক্ষ সেলিম ভূইয়া (বিএনপি) – ৭৬,২৬৮ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মতিন (স্বতন্ত্র) – ৬২,৩৮৫ ভোট, নাজিম উদ্দিন (জামায়াত) – ৫০,১৩৬ ভোট

কুমিল্লা-৩ (মুরাদনগর):
বিজয়ী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি) – ১,৫৮,০৯৩ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ সোহেল (জামায়াত) – ১,০৪,৫৮০ ভোট

কুমিল্লা-৪ (দেবিদ্বার):
বিজয়ী আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ (এনসিপি) – ১,৬০,৫২৭ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. জসিম উদ্দিন (গণ অধিকার পরিষদ) – ৪৯,৬৪৪ ভোট

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া):
বিজয়ী হাজী জসিম উদ্দিন (বিএনপি) – ১,৩৪,৪৮৫ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন (জামায়াত) – ১,২৪,৫৪৭ ভোট

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ):
বিজয়ী মনিরুল হক চৌধুরী (বিএনপি) – ১,৯৯,৩৭২ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত) – ১,১৪,২২৬ ভোট

কুমিল্লা-৭ (চান্দিনা):
বিজয়ী আতিকুল আলম শাওন (স্বতন্ত্র) – ৯০,৮১৯ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. রেদোয়ান আহমেদ (বিএনপি) – ৪৭,৯২৫ ভোট

কুমিল্লা-৮ (বরুড়া):
বিজয়ী জাকারিয়া তাহের সুমন (বিএনপি) – ১,৬৭,৪৮৬ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল (জামায়াত) – ৪১,২০৯ ভোট

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ):
বিজয়ী মো. আবুল কালাম (বিএনপি) – ১,৬৮,১০৮ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সরোয়ার আলম সিদ্দিকী (জামায়াত) – ১,১৩,৪৫৪ ভোট

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই):
বিজয়ী মোবাশ্বের আলম ভূইয়া (বিএনপি) – ১,১০,৬৯০ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইয়াছিন আরাফাত (জামায়াত) – ৭৫,২৮৪ ভোট

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):
বিজয়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (জামায়াত) – ১,৩৩,৩০৮ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল হুদা (বিএনপি) – ৭৬,৬৩৮ ভোট

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোটগণনা।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন ভোটাররা।ফলাফল প্রকাশের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র স্থাপন করা হয়। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন।