মোঃ মাসুদ মোল্লা |
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবিএম মোশাররফ হোসেন। প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায়, তিনি অধিকাংশ ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

নির্বাচনের দিন সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষ প্রতীক ধারাবাহিকভাবে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত হয় এবিএম মোশাররফ হোসেনের।

বিজয়ের খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ নেমে আসে। তারা বিভিন্ন স্থানে মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এবিএম মোশাররফ হোসেন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং এলাকার উন্নয়নে কাজ করে যাব।”
এদিকে, নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।