শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের শ্রীপুর এলাকায় রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাকির হোসেন (২৬), আয়নাল হকের ছেলে।

জানা যায়, শ্রীপুর এলাকার জোনাব আলীর মাছের খামারে মটরের মাধ্যমে পানি তুলতে গিয়ে জাকির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে নিহতের লাশ উদ্ধার করেন।

স্থানীয় বোয়ালী ইউনিয়ন পরিষদের মেম্বার বাহার উদ্দিন বলেন, “মাছের খামারে মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।”
ঘটনার পরপরই স্থানীয়রা হতাহত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।