মোং ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুর-২ (দৈহারী) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সুমন মনঞ্জুর ভাইয়ের ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে।

গ্রামগুলোতে প্রতিনিয়ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিএনপি নেতা ও আহ্বায়ক দলের নেতা মোহাম্মদ লাভলু হাওলাদার নেতৃত্বে প্রচারণা চালানো হচ্ছে।

দৈহারী ইউনিয়নের বিভিন্ন পাড়া, মহল্লা ও বাজারে লিফলেট বিতরণ, জনসংযোগ ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে ভোটের গুরুত্ব বোঝানো হচ্ছে।

এই প্রচারণায় অংশগ্রহণ করছেন সকল পেশা ও শ্রেণীর মানুষ। স্থানীয় ভোটাররা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ধানের শীষ মার্কা নিয়ে সুমন মনঞ্জুর ভাই পিরোজপুর-২ আসনে বিজয়ী হবেন।

লাভলু হাওলাদার জানান, “এ অঞ্চলগুলোতে নির্বাচনের হাওয়া ইতিমধ্যেই বয়ে যাচ্ছে। ভোটাররা উৎসাহের সঙ্গে বাংলাদেশ জাতীয়বাদী দল ও বেগম খালেদা জিয়ার মার্কা ‘ধানের শীষ’-কে সমর্থন দিচ্ছেন।”

বিএনপি নেতা এবং আহ্বায়ক দলের সদস্যরা রাতের আঁধারে কঠোর পরিশ্রম করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। তারা আশা করছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবে এবং ধানের শীষ মার্কা বিজয়ী হবে।