মোঃ শামিম | পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী-২ আসনের বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান করেছেন।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের রাজনীতিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানা যায়, আবদুস সালাম পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি ক্ষমতাভিত্তিক রাজনীতি পরিহার করে আদর্শভিত্তিক রাজনীতির পথে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামের রাজনীতি ইনসাফ, ন্যায়নীতি ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়। সাবেক ইউপি সদস্য আবদুস সালামের যোগদান প্রমাণ করে যে পদ ও ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ চিরস্থায়ী।
বক্তারা আরও বলেন, যে রাজনীতি মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত হয়, সেখানেই জনগণের আস্থা দিন দিন বাড়ছে। তারা আবদুস সালামের রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন এবং দ্বীনের পথে অবিচল থাকার জন্য দোয়া করেন।