মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত সকল কর্মচারীর সমন্বয়ে গঠিত এ কর্মসূচির আওতায় সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মবিরতিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবি জানান।

দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।