মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হাসান লাবলু।

তিনি তার বক্তব্যে বলেন, ধানের শীষ এ দেশের গণমানুষের প্রতীক। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, সাখাওয়াত হোসেন জয়নাল এবং সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্যা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইকরাম মোল্যা, সাজাহান মেম্বার, মানোয়ার হোসেন। এছাড়াও ফরিদপুর ইয়াছিন কলেজের সাবেক ভিপি ইমরান শেখ এবং সালথা উপজেলার ছাত্রনেতা আরিয়ান হাসান হৃদয় বক্তব্য প্রদান করেন। তারা তরুণ সমাজকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনসভা শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সোনাপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের অংশগ্রহণে জনসভাটি একটি প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।