মোঃ সজিব মিয়া |
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এ নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয়।
শনিবার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাউতগাঁ গ্রামে আয়োজিত এ গণসংযোগ ও উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু এবং সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু হরদার।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করা জরুরি।
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।