ঝালকাঠি জেলা পুলিশের ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠি।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল থানার মামলা সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা বিশ্লেষণ, তদন্তের মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সভায় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন অপরাধ ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল)সহ জেলা পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ।