ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
(২৫ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটদান নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের অনুরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।