পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট-মিয়ারহাট এলাকায় পিরোজপুর-২ আসনের মনোনীত প্রার্থী শামীম সাঈদীর সমর্থকদের উদ্যোগে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিতে অংশগ্রহণকারী শামীম সাঈদীর ভক্ত ও সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। র‍্যালিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাজুড়ে র‍্যালিটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪ হাজার ৩১২ জন, নারী ভোটার ২ লক্ষ ৪ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৬টি।
র‍্যালিকে ঘিরে ইন্দেরহাট ও মিয়ারহাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যায়।