বরগুনার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নে হাত পাখার দাওয়াতী কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
এই দাওয়াতী কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন হাফেজ মোহাম্মদ আব্দুস সবুর, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১নং বিবিচিনি ইউনিয়ন শাখা। তার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ সিয়ামুল ইসলাম, সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বেতাগী উপজেলা শাখা।
দাওয়াত প্রদানকালে নারী-পুরুষ, তরুণ ও বয়োজ্যেষ্ঠ ভোটাররা হাসিমুখে দাওয়াত গ্রহণ করছেন। অনেক ভোটার সমর্থন জানিয়ে বলেন, “হাত পাখার ভিজায় আসবে, ইনশাল্লাহ।” ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দাওয়াতী কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
উল্লেখযোগ্যভাবে, এই কার্যক্রমে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দাওয়াত গ্রহণ করছেন এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করছেন।
সংশ্লিষ্টরা জানান, দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। এতে এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত সম্পর্কে জানা যাচ্ছে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ১নং বিবিচিনি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত হাত পাখার দাওয়াতী কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দিনগুলোতেও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে।