এস,এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি,সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ড চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের

সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভা শেষে প্রায় ১০ হাজারেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি পথসভাস্থল থেকে শুরু হয়ে আশাশুনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।