মোঃ ইলিয়াছ খান | সালথা উপজেলা প্রতিনিধিঃ

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “সালথা-নগরকান্দায় ছোট কলিজা নিয়ে রাজনীতি করা যায় না। এখানে মনটা বড় হতে হবে।”

তিনি আরও বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি সালথা উপজেলার প্রত্যেক মানুষের ঋণী থাকা উচিত, কারণ সালথার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

গতকাল রাত ৯টায় ফরিদপুরের সালথা উপজেলার চান্দাখোলা গ্রামের মরহুম প্রবীণ বিএনপি নেতা বদরুজ্জামান মোল্যার বাড়িতে সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান ২০০১ সালে এমপি হওয়ার পরেও জেল খেটে বের হন। সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং সালথা উপজেলায় এসে বিশাল জনসভা থেকে সালথা উপজেলা ঘোষণা করেন।তারপর থেকে উন্নয়ন কাজ চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।”

শামা ওবায়েদ আরও বলেন, “আপনারা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় নিশ্চিত করবেন। আমার বাবার মতো মানুষের কলিজা বড় ছিল, তাই তিনি মানুষের উপকার আগে করতেন। আপনাদেরও কলিজা বড় করতে হবে।”

তিনি বলেন, “সালথা উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন এখনো পর্যাপ্ত হয়নি। ১৭ বছর আগের রাস্তাটাই এখনো ব্যবহার হচ্ছে। সারদা উপজেলা পিছিয়ে আছে। এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও কর্মসংস্থান দরকার। এগুলো করতে হলে সবার সহযোগিতা লাগবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনির মোল্যা। উপস্থিত ছিলেন সালথা উপজেলার সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, মাঝদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহিদুজ্জামান, গট্টি ইউপি’র সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউল রহমান চয়ন, হাবিবুর রহমান লাভলু, বিএনপি নেতা মুরাদ মাতুব্বার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এ আর লিটন, যুবদল নেতা এনায়েত হোসেন, শফিকুল ইসলাম, মিরান হুসাইন, মাহফুজ খান, জসিম মোল্যা, বালাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সদ্য পদত্যাগকারী সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন জাতীয়বাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।