জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত হোটেল রেড অর্কিডে আয়োজিত এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএম রুবেল।
নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যম ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এবি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ আরও অনেকে।
নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন মজুমদার বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে। সাধারণ সম্পাদক কেএম রুবেল জানান, আধুনিক সাংবাদিকতা প্রশিক্ষণ, আইনি সহায়তা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে জেএসএফবিকে আরও শক্তিশালী করা হবে।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।