চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা আশ্রয় নিত এবং অবৈধ অস্ত্র উৎপাদন করছিল। সম্প্রতি ঐ এলাকায় র্যাবের ওপর সশস্ত্র হামলায় নায়েক সুবেদার মোঃ মোতালেব হোসেন ভূঁঁইয়া নিহত হয়েছেন। এ সময় আরও তিন র্যাব সদস্য গুরুতর আহত হন।
পাহাড়ি ও দুর্গম এই এলাকা একক বাহিনীর জন্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী নেটওয়ার্ক অত্যন্ত সুসংগঠিত, ভারী অস্ত্র মজুদ রয়েছে এবং তারা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে পারে।
অতীতে এই এলাকায় অস্ত্র কারখানা ধ্বংসের অভিযানও চালানো হয়েছে।
র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, এই সন্ত্রাসীদের নির্মূল করতে র্যাব বদ্ধপরিকর। প্রয়োজনে পুরো আস্তানাকে ধ্বংস করা হবে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এত গুরুতর যে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান ছাড়া সমস্যার সমাধান কঠিন। জঙ্গল সলিমপুর বর্তমানে একটি সন্ত্রাসী শক্তিকেন্দ্র, যা নির্বাচনের আগে জনসাধারণের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।