মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (সকাল) বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মছরুর সাহেবের সভাপতিত্বে এবং সংস্থার নির্বাহী সেক্রেটারি ও চাম্বল বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল সাহেবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসার পরিচালক ও সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা এজাজ আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন জামিয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক পরিচালক ও সংস্থার সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, কনজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বকর, আল ফারুক মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ইবরাহিম সাঈদ কাসেমী, মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আনিস বিন আবু বকর, মাওলানা আবুল বশর, চাম্বল মাদ্রাসার মাওলানা ছালেকুজ্জামান এবং মাওলানা মোজাম্মিলুল হকসহ অন্যান্য আলেম ও শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, কওমী শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের এই ধরনের সম্মাননা তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দক্ষ আলেম হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষক হিসেবে জামেয়া নুরিয়ার জামাতে নাহুম বিভাগের জিম্মাদার শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।