মাহামুদুল হাসান রনি | মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ উপলক্ষে এক সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মওলানা গাজী বাইজীদ হোসাইন আনসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী নুর ইসলাম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি গাজীউর রহমান মুন্সী, প্রধান উপদেষ্টা হাজী আব্দুল আলিম মুন্সী, উপদেষ্টা ডাঃ আবুল কালাম সিকদার, মিজানুর রহমান তোতা মুন্সী ও সিরাজ মাতুব্বর।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শাহাবুদ্দিন শিকদার (সদস্য), মোঃ সেলিম বেপারী (সাবেক মেম্বার ও সদস্য)সহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশ ও জাতির কল্যাণে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।