মোঃ মাসুদ মোল্লা | পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চারজন ইউপি সদস্যসহ মোট ছয়জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

আলোচনা সভা শেষে নতুন যোগদানকারীরা প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগত জানান।

দলীয় নেতারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদান প্রমাণ করে জনগণ গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এতে আগামী দিনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।