এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় “আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা নির্বাচন অফিসার উসমান গণি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী ও যুব, ছাত্র, সাংবাদিক ও মডেল ক্লাবের প্রতিনিধি দল।

অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে জনগণ পুলিশ প্রশাসনের কার্যক্রম সরাসরি জানার সুযোগ পেয়েছেন এবং সমাজে শান্তি, সুশৃঙ্খলা ও আইন মেনে চলার বার্তা প্রচারিত হয়েছে।