মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডেবোনেয়ার গ্রুপ।
উপজেলার আজিমনগর ইউনিয়নের নছরতপুর এলাকার ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত নছরতপুর হাজী মো. শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়।
ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের দুঃস্থ ও অসহায় শীতার্তরা উপকৃত হন।
এছাড়া একই দিন বেলা ১১টায় হরিরামপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর শাখার উদ্যোগে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলশুড়া খান বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকিবুল খান, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, হরিরামপুর থানার এসআই ফারুকসহ ডেবোনেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও আজিমনগর ইউনিয়নের সমাজসেবক মাসুম খান, নিজাম খান, ইনিয়াত খান, ইলিয়াস খান, শাহীন মৃধাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকিবুল খান বলেন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আইয়ুব খান বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। শীতার্থদের মাঝে কম্বল বিতরণ আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ