ফারুকুর রহমান বিনজু | পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির রাজনীতিতে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাবেক জেলা বিএনপির নেতা এনামুল হক এনাম বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে হাজির হন।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি মেজবানের দায়িত্ব পালন করে দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করেন।

দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় গত ৭ই জানুয়ারি (বুধবার), স্থানীয় কমিউনিটি সেন্টারে। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় দলের সকল নেতা-কর্মী বিগত ভুল-ভ্রান্তি ও ভেদাভেদ ভুলে একযোগে নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও বিএনপির মনোনয়নপ্রার্থী এনামুল হক এনাম। যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, মহানগর বিএনপির আহবায়ক গাজী সিরাজ উল্লাহ, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবদলের নেতা রিপন, এস এম নয়ন, ছাত্রদলের নেতা রবিউল হুসাইন, অ্যাডভোকেট জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিল্লুর রহমান ও এস এম সুমন।

দোয়া মাহফিল ও মতবিনিময় সভার মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের অবসান ঘটিয়ে, ছোট-বড় সকল নেতা-কর্মী একমত পোষণ করে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার অঙ্গীকার করেন।