ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা–২০২৬ অনুযায়ী সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কেরাত, হামদ, নাত, বাংলা রচনা, ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত, জারিগান, নির্ধারিত বক্তৃতা, নৃত্য, লোকনৃত্য, তাৎক্ষণিক অভিনয় ও দেয়াল পত্রিকা প্রদর্শনীসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।