সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব। এ উপলক্ষে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার উপজেলার কলেজ মোড়ে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এ মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, মো. এমাদুল হক, এটিএম ঈমান আলী মামুন, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, মো. আব্দুল মতিন সরকার, মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, মো. আতাউর রহমান, মো. হযরত বেল্লাল, ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া ও মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে সাংবাদিক এ মান্নান আকন্দকে (দৈনিক সমকাল/দৈনিক মাধুকর) আহ্বায়ক, মো. আতাউর রহমান মুকুলকে (দৈনিক মাতৃজগত/দৈনিক বাংলা ৭১ প্রতিদিন) সদস্য সচিব এবং শাহ মো. রেদওয়ানুর রহমান (দৈনিক আমাদের সময়), মো. এমাদুল হক (দৈনিক আমার দেশ), এটিএম ঈমান আলী মামুন (দৈনিক দিনকাল), মো. শহিদার রহমান জাহাঙ্গীর (দৈনিক জনসংকেত) ও ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া (দৈনিক ঘোষণা)-কে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। একই সঙ্গে সভায় ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।