বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার বার্ষিক সম্মেলন–২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ. এম. আতিকুর রহমান, সহ-সভাপতি হিসেবে হাফেজ সিয়ামুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে এম. আবু ত্বালহা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শবাদী ও নৈতিক শিক্ষাভিত্তিক ছাত্র সংগঠন। ইসলামী মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং সমাজ সংস্কারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বেতাগী উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেন।
সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।