মাহবুব হাসান |স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতের মাধ্যমে খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঝালকাঠি-নলছিটি-২ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও মুসল্লিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।