এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

রবিবার (৪ জানুয়ারি) আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সকাল ১০.৩০ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু এবং কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাষক জাকির হোসেন, শিরিন বাহার যুথি, মাসুদুর রহমান ও আসমাতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম ও প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন।
প্রথম দিনে ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত হয় ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ এবং স্লো সাইকেল রেস। ছাত্রীদের জন্য আয়োজন করা হয় ১০০ ও ২০০ মিটার ভারসাম্য দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ এবং চেয়ার সিটিং প্রতিযোগিতা।
পরবর্তী দিন সোমবার উভয় গ্রুপের ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।