এস.এম মোস্তাফিজুর রহমান | সাতক্ষীরা প্রতিনিধি:

আশাশুনিতে শনিবার (৪ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করে পুশকৃত বাগদা চিংড়ি জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে উপজেলার চাপড়ায় মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়।

কোর্টের সময় ১৫০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয় এবং জনস্বাস্থ্যের স্বার্থে এগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজ্ঞ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষীদের ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইন বাস্তবায়নে সহযোগিতা করেন।