মাহিদুল ইসলাম | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিতুল্লাহ এবং জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ শাহিনা সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে জেলা সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীগণসহ জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) যেমন—চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, বাইস, আইএফবিসি ফাউন্ডেশন, নাইস, বাইক, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি, দেশীও, অফসো ও মহিমার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন। পাশাপাশি সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও যুগোপযোগী ও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।