শাকিল হোসেন | কালিয়াকৈর (গাজীপুর):

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

উপজেলার রতনপুর এলাকার ‘ইয়াবা আনোয়ার’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে এলাকায় মাদক কারবার পরিচালনা করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিত। ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি এবং বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে সে কার্যত একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক’ গড়ে তুলেছিল।
এধরনের প্রযুক্তির অপব্যবহার এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি করেছেন।