মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরে সদ্যপ্রতিষ্ঠিত গ্লোবাল আইডিয়াল ইনস্টিটিউটের উদ্যোগে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী পৌরসভার জলদী মিয়াবাজার এলাকার চৌধুরী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত স্কুল মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী ইবনে আরেফী। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মুহা. মুস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিঘর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মাওলানা জিয়াউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বাঁশখালী হমেদিয়া রহিমা একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের, সরল বিজিএম আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মাস্টার আজিজুর রহমান,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নেজাম উদ্দীনসহ আরও অনেকে।
এছাড়া স্থানীয় অভিভাবক প্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শহিদ উল্লাহ তাহসিন, মাওলানা জমির উদ্দীন রানা, চিকিৎসক তোফাইল আহমদ, ব্যবসায়ী নেতা মুহা. আতিকুর রহমান ও আব্দুল খালেক প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোছাইন আসিফ, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলকরনাইন ফাহাদ, উন্নয়ন সম্পাদক মাওলানা উসমান গণী, সদস্য মাস্টার মারগুবুল হাসান এবং একাডেমিক প্রধান মাস্টার তৌহিদুল ইসলাম শিকদার।
সভাশেষে গ্লোবাল আইডিয়াল ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।