এস এম মামুন | যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মাগরিব বাদ মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মণিরামপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটি মণিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হোসেন, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।