এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দেশের প্রতি তার ত্যাগকে স্মরণ করা হয়।
কর্মসূচিতে দলের নেতাকর্মীরা শোকবইয়ে স্বাক্ষর করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করেন।