লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের এ এস আই মনিরুল ইসলাম (মনির) বার বার ১২তমবারের মতো স্বীকৃত হলেন। তিনি “স্বনামধন্য সুযোগ্য ও সাহসী পুলিশ অফিসার” হিসেবে এ স্বীকৃতি অর্জন করেছেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার গোপালগঞ্জ, তার দায়িত্বপালন ও ভালো কাজে স্বীকৃতি স্বরূপ তাকে অর্থ পুরস্কারে সম্মানিত করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),
- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),
- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),
- সহকারী পুলিশ (ক্রাইম এন্ড অপস),
- সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)
সকল থানার ওসি, আইসি, ডিবি, ডিএসবি, এবং অন্যান্য অফিসারবৃন্দ।এ এস আই মনিরুল ইসলাম দীর্ঘকাল ধরে সাহসী ও দায়িত্ববান পুলিশের ভূমিকা পালন করে আসছেন এবং তার এই স্বীকৃতি তার কঠোর পরিশ্রম এবং সততার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।