সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ২০২৫-২৬ আসরের আজকের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচগুলো দেশের শোকাবহ পরিস্থিতির কারণে আর অনুষ্ঠিত হচ্ছে না। স্থগিত হওয়া খেলা গুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনঃনির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে সময়মতো জানানো হবে।

বিসিবির মিডিয়া বিভাগ আরও জানিয়েছে, প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোকের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ আইসিইউ চিকিৎসার পর অবস্থা জটিল হওয়ায় শেষ পর্যন্ত তিনি জীবনসংগ্রামে জয়ী হতে পারেননি এবং ভোরে তিনি মারা যান।

দেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান দেশজুড়ে স্মরণ করা হচ্ছে।