মাহামুদুল হাসান |মাদারীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়বেন মোট ২৮ জন প্রার্থী। সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাদারীপুর-১ আসন: মোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাদিরা আক্তার,জামায়াতের সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হোসেন,জাতীয় পার্টির মো.জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা,গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির হাফিজুর রহমান,কমিউনিস্ট পার্টির আব্দুল আলী, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন।এ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন,ফরম কিনেছেন ১৩ জন।
মাদারীপুর-২ আসন: মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মোহিত হাওলাদার মুহিত, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতান্ত্রিক দল বাসদের দিদার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফরম কিনেছেন ১৪ জন।
মাদারীপুর-৩ আসন: মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিসের হুজাইফা মোল্লা, সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ ও আমিনুল হক। এ আসনে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফরম কিনেছেন ১০ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।