সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট–২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপলক্ষে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় দিনব্যাপী রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মনোনয়নপত্র জমাদানের পূর্বে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তারা জনাব রোকন উদ্দিন বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে আদিতমারী ও কালীগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
মনোনয়ন দাখিলের সময় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা আনন্দ ও উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে আদিতমারী–কালীগঞ্জ আসনে নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম আরও জোরদার হবে এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।